দন্ডি কাণ্ডে অভিযুক্তকে পদ থেকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে পুরসভায় বিক্ষোভ বিজেপির

দন্ডি কাণ্ডে মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে পুরসভায় বিক্ষোভ দেখাল বিজেপি । গত ৭ এপ্রিল বালুরঘাটে আদিবাসী তিন মহিলাকে দন্ডি কাটিয়ে দলীয় পতাকা হাতে তুলে দিয়েছিলেন মহিলা তৃণমূলের সভানেত্রী তথা পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী ।

সেই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তী এখনও অধরা । তাঁর বিরুদ্ধে এখনও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ।

এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক মহল ও আদিবাসী সমাজ । এলাকার সাংসদ সুকান্ত মজুমদার ঘটনায় ন্যাশনাল এসটি কমিশন ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে লিখিত অভিযোগ করেন । প্রদীপ্তাকে গ্রেফতারের দাবিতে গতকাল ১৭ এপ্রিল আদিবাসীদের ডাকে বাংলা বনধ পালিত হয়।

আজ বিজেপির তরফে শহরে বিক্ষোভ মিছিল ও বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যানের পদ থেকে প্রদীপ্তা চক্রবর্তীকে অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে । এদিন অবস্থান বিক্ষোভের পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদ থেকে তাঁকে অপসারণ ও শহরের একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে চেয়ারম্যানের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube