নিহত সিভিক ভলান্টিয়ার, ব্লক সভাপতিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল তৃণমূলের একাংশের

ইসলামপুরঃ নিহত সিভিক ভলান্টিয়ার সাকিব আকতারের খুনের ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি জাকির হুসেনের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করল তৃণমূলের একাংশ । মিছিল শেষে সাংবাদিক সম্মেলন করে গ্রেফতারের দাবি করেন গুলিতে নিহত সিভিক ভলান্টিয়ারের দাদা শাহাওনাবাজ আলম ।

মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাটিকুন্ডা বাজারে প্ল্যাকার্ড ও তৃণমূলের দলীয় পতাকা নিয়ে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয় । বাজার পরিক্রমা করার পরে সেই মিছিল তৃণমূলের  দলীয় কার্যালয়ের সামনে এসে থামে ।

এরপর দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন বিধায়কের ঘোষিত অঞ্চল সভাপতি তথা নিহত সিভিক ভলান্টিয়ারের দাদা শাহাওনাবাজ আলম । অভিযোগ তার ভাইকে গত মার্চ মাসের ৮ তারিখে ব্লক সভাপতি জাকির হুসেনের নির্দেশে মাটিকুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহবুব আলম ও কিছু দুষ্কৃতীরা মিলে গুলি করে হত্যা করে । 

ঘটনার তদন্তে নেমে মেহবুব আলম, সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ । এরপর সেই ঘটনায় ইসলামপুরের তৃণমূলের ব্লক সভাপতি জাকির হুসেনের নামেও অভিযোগ থাকলেও কিছুদিন তিনি গা ঢাকা দিয়ে ছিলেন । এরপর প্রকাশ্যে সভা ও মিটিং করলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি । তাই পুলিশের উপর আবার আস্থা রেখে, দলের হাই কমান্ডের কাছে যাতে বিষয়টি পৌঁছাতে পারে তার জন্য এই সাংবাদিক সম্মেলন করেন বলে জানান তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube