শিয়ালদা ডিভিশনে সন্ডালিয়া থেকে লেবুতলা পর্যন্ত ডবল লাইনের কাজ করার জেরে শিয়ালদা হাসনাবাদ শাখায় ৪৭ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে । পূর্ব ঘোষণা মতোই ১৭ ই এপ্রিল রাত ১ টা থেকে ১৮ ই এপ্রিল রাত ১১ টা ৫৯ পর্যন্ত বারাসাত হাসনাবাদ শাখায় সমস্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে ।
বসিরহাট থেকে কলকাতা যোগাযোগের একমাত্র ব্যবস্থা ট্রেন । ট্রেন বন্ধ থাকার কারণেই প্রচন্ড গরম দাবদহের মধ্যে নিত্য ট্রেন যাত্রীদের হাসফাস অবস্থা । নিত্য অফিস যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হলো ট্রেন বন্ধ থাকার কারণে । প্রত্যেক দিনে হাসনাবাদ, বসিরহাট, ভ্যাবলা ছাড়াও বহু স্টেশন থেকে প্রায় প্রত্যেক দিনে ৬০ থেকে ৭০ হাজার যাত্রী ট্রেনে যাতায়াত করেন । তবে কলকাতায় যাওয়ার কোন বিকল্প ব্যবস্থা না থাকার ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা ।
বসিরহাট বোটঘাট মোড় থেকে হাতেগুণে কয়েকটি বেসরকারি বাস ধর্মতলার উদ্দেশ্যে চলাচল করে । তবে ১০ থেকে ১২ বছর আগে বসিরহাট থেকে প্রায় বারোটি স্টেট বাস চলত । পাশাপাশি চলত কুড়িটার মত বেসরকারি বাস ।
টাকি ও হাসনাবাদ থেকে প্রায় ১০ টি স্টেট বাস চলত কলকাতা ধর্মতলা পর্যন্ত , পাশাপাশি প্রায় ৩০ টার মত বেসরকারি বাস চলত ধর্মতলা ও শ্যামবাজার পর্যন্ত । নেজাট থেকে প্রায় ৮ টির মতো স্টেট বাস চলত কলকাতা ধর্মতলা পর্যন্ত ।
বর্তমানে সে সমস্ত রাজ্য সরকারী বাস একেবারেই বন্ধ । তবে বসিরহাট বোর্ড ঘাট থেকে বর্তমানে বেশ কয়েকটি বেসরকারি বাস বসিরহাট ধর্মতলা চলাচল করে । ফলে ট্রেন বন্ধ থাকার কারণে নিত্যযাত্রীরা কিভাবে কলকাতা বারাসতে পৌঁছাবেন এই নিয়ে চিন্তার ভাঁজ অনেকের কপালে । পাশাপাশি প্রচন্ড গরমে রাস্তাঘাট প্রায় শুনশান হয়ে পড়েছে, দেখা মিলছে না তেমন গাড়ি-ঘোড়ার । তবে যাত্রীসূত্রে খবর ১৭ ও ১৮ এই দুই দিনের জন্য হাসনাবাদ ,বসিরহাট থেকে বেশ কিছু বেসরকারি ও সরকারী বাস যাত্রী পরিষেবার জন্য চালু করা হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

