বিগত কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে তীব্র দাবদাহ চলছে । সোমবার থেকে শুক্রবার রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আবহাওয়া দপ্তর জানিয়েছে আসন্ন সপ্তাহে গরম আরও বাড়বে, তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় । হিট স্ট্রোকেরও সম্ভাবনা এড়ানো যাচ্ছে না ।তাই ছাত্র-ছাত্রীদের এই তীব্র গরম থেকে রক্ষা করতেই সাপ্তাহিক ছুটির সিদ্ধান্ত সরকারের ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সোমবার থেকে সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে । প্রবল তাপপ্রবাহের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।এই সিদ্ধান্ত শনিবার পর্যন্ত বলবৎ থাকবে । বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকেও অনুরোধ করা হয়েছে ছুটি ঘোষণা করার ।
মুখ্যমন্ত্রী আরও জানান একটি সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হবে এই প্রসঙ্গে । এর পাশাপাশি তিনি বেলা ১২ টা থেকে ৪টে পর্যন্ত কাউকে বাড়ির বাইরে না বেরনোর অনুরোধ জানিয়েছেন ।এর আগে মুখ্যমন্ত্রী সরকারি স্কুল কলেজে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার কথা বলেছিলেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

