তীব্র তাপপ্রবাহের মধ্যে দেখা মিলল মিনি টর্নেডোর

একদিকে তীব্র তাপদাহে হাসফাস করছেন সাধারণ মানুষ, অন্যদিকে হঠাৎ দেখা মিলল মিনি টর্নেডোর । চাঞ্চল্য ছড়াল হলদি নদী তীরবর্তি, হলদিয়া শিল্পাঞ্চলের সিটি সেন্টারে ।

কয়েক দিন ধরে পূর্ব মেদিনিপুর জেলার তাপমাত্রার পারদ দীর্ঘ কয়েক বছরের থেকে অনেকটাই এগিয়ে ছিল বলে খবর । কখনও ৪২ ডিগ্রি সেলসিয়াস আবার কখনও তাপমাত্রা ছাড়িয়ে যায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস । এর মধ্যে হঠাৎই মিনি টর্নেডোর দেখা মিলল পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ার সিটি সেন্টার এলাকায় ।

১১৬ নম্বর জাতীয় সড়কের পাশেই হঠাৎ এই কাণ্ড দেখে এলাকার মানুষ স্বাভাবিকভাবেই কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন । তারই মাঝে এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে হুড়োহুড়ি পড়ে যায় অনেকের মধ্যে । তবে মাত্র কয়েক মিনিট স্থায়ী হয় এই মিনি টর্নেডো ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube