।। অলিপ মিত্র ।।
প্রায় ৮ লক্ষ টাকার রাস্তার কাজে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে রাস্তা আটকে বিক্ষোভ দেখালো রায়গঞ্জের বাহিন গ্রামপঞ্চায়েতের মহারাজপুর এলাকার বাসিন্দারা । তৃণমূল নেতা ঘটনাস্থলে এলে, স্থানীয়দের ক্ষোভের মুখে পরেন তিনি ।
রাস্তা তৈরির কাজ মাত্র একমাস আগে শেষ হয়েছে অথচ তারই মধ্যে উঠে যাচ্ছে রাস্তার কাজে ব্যবহৃত সামগ্রী । হাত দিয়ে ঘষলেই উঠে আসছে পাথর,বালি এমনই অভিযোগকে কেন্দ্র করে রাস্তা আটকে বিক্ষোভ দেখালো রায়গঞ্জের বাহিন গ্রামপঞ্চায়েতের মহারাজপুর এলাকার বাসিন্দারা ।
প্রায় আট লক্ষ টাকার বিনিময়ে দুশো মিটার রাস্তার কাজ করা হলেও সেই রাস্তা সঠিক ভাবে করা হয়নি বলে দাবি স্থানীয়দের । তাই এদিন সকাল থেকে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন । এই বিক্ষোভের কথা শুনে স্থানীয় তৃণমূল নেতা হামজাদ আলি ঘটনাস্থলে এলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।
বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে এই কাজ করা হয়েছে । কাজে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের । যদিও নিম্নমানের কাজ হয়েছে বলে মানতে নারাজ স্থানীয় তৃণমূলের নেতা হামজাদ আলি । তার দাবি, স্থানীয়রা নয়, বিজেপির লোক শাবল দিয়ে রাস্তা ঘুরে দল ও বিধায়ককে বদনাম করার চেষ্টা করছে ।
অন্যদিকে বিজেপি জেলা ওবিসি মোর্চার সভাপতি অজিত কুমার পাল বলেন, কয়েকদিন হলো রাস্তার কাজ হয়েছে, কিন্তু এর মধ্যেই রাস্তার পাথর বালি উঠে যাচ্ছে, রাস্তায় ফাটলও ধরেছে । দীর্ঘদিন ধরে এই রাস্তার দাবি ছিল, কিন্তু বিধায়ক ঘনিষ্ঠ লোক এই রাস্তায় ঠিকাদারির কাজ করলেও অতি নিম্নমানের কাজ করেছে বলে স্থানীয় সুত্রে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

