রাজ্যে ফের অগ্নিকাণ্ডের ঘটনা

নববর্ষের ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাঁকুড়া শহরের একটি বিলাসবহুল হোটেলে । শনিবার শহরের লালবাজার এলাকার বিলাসবহুল ওই হোটেলের বারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে ।

স্থানীয় সূত্রে খবর, এদিন ওই হোটেল থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় । স্থানীয় বাসিন্দারা ধোঁওয়া দেখে পুলিশ ও দমকলে খবর দেয় । দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।

বাঁকুড়া দমকল বিভাগের ওসি অভয় চৌধুরী বলেন, সম্ভবত শর্টশার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটেছে । ভোর সাড়ে পাঁচটা থেকে তাঁরা এই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছিলেন বলেও জানান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube