কোনা এক্সপ্রেসওয়ের বেলেপোল মোড়ে গাঁজা সহ একটি প্রাইভেট গাড়ি ধরা পড়ে পুলিশের হাতে ।পুলিশ সূত্রে জানা গেছে, হাওড়া সিটি পুলিশের চ্যাটার্জিহাট থানার পুলিশ ও দ্বিতীয় হুগলী ব্রিজ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চালানো হচ্ছিল কোনা এক্সপ্রেসওয়ের ওপরে ।
সেই চেকিং চলাকালীন একটি সাদা রঙের প্রাইভেট গাড়ির চেকিং করার সময় গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় অসংখ্য গাঁজার প্যাকেট । প্রায় ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয় গাড়িটি থেকে ।
পুলিশ সূত্রে জানানো হয়, গাঁজা সহ গাড়িটিকে যেমন আটক করা হয়েছে, সেই সঙ্গে চালককেও আটক করা হয়েছে এছাড়াও, চালককে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে উলুবেড়িয়া থেকে সেই গাড়িটি আসছিল । কলকাতার দিকে যাওয়ার পথে বেলেপল মোড়ে চেকিংয়ের সময় ধরা পড়ে । তদন্ত শুরু করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ । ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।উল্লেখ্য এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

