দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের গাড়ি

নীল ষষ্ঠী উপলক্ষে গাইঘাটায় জলেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে পুণ্যার্থীদের গাড়ি ।আহত হন ২০-২৫ জন পুন্যার্থী । নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের ১০৭ গাড়ি ঢুকে গেল যশোর রোড লাগোয়া একটি দোকানে ।ক্ষতিগ্রস্থ হয় দোকানটিও । বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গাইঘাটার কলাসিমা বাজার এলাকায় ।

আহতদের চিকিৎসা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল ও ঘটনাস্থল লাগোয়া ধর্মপুর প্রাথমিক হাসপাতালে ।জানা যাচ্ছে পুণ্যার্থীদের মধ্যে দুজন শিশুও রয়েছে । আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাবড়া থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয় । পুণ্যার্থীরা হাবড়ার চোংদা অম্বিকা চক্রবর্তী সরণি এলাকার বাসিন্দা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube