হাওড়া থেকে উদ্ধার সাড়ে ছয়শো কেজি ‘গাঁজা’

হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত কোনা হাইরোড এলাকায় অভিযান চালায় সি আই ডি। বুধবার রাতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ছয়শো কেজি গাঁজা বাজেয়াপ্ত করে সিআইডি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় আশি লাখ টাকা ।

গ্রেফতার করা হয়েছে চারজনকে। এদের মধ্যে তিনজন ওড়িশার বাসিন্দা । সিআইডি সূত্রে খবর ওড়িশা থেকে দুটি গাড়ি করে বেআইনিভাবে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হয়েছিলো । হাওড়ার কোনা এলাকায় একটি গোডাউনে রাখা হয়েছিলো । হুগলীতে পাচার করার আগেই অভিযান চালিয়ে গাঁজা আটক করা হয় । ধৃতদের আজ হাওড়া আদালতে পেশ করা হবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube