তীব্র গরমে হাসফাঁস অবস্থা, বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না গ্রামবাসীরা । বেশিরভাগ সময় লো ভোল্টেজ ও বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে জনজীবন ।সমস্যা হচ্ছে পানীয় জলের । যার জেরে ৩৪ নং জাতীয় সড়ক আটকে বিক্ষোভ চলে গ্রামবাসীদের ।
ইটাহার ব্লকের জয়হাট গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুতের লো ভোলটেজ সমস্যা এবং দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ । যার জেরে ইটাহারের চেকপোস্ট এলাকায় ৩৪ নং জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা ।
গ্রামবাসীদের অভিযোগ দিনের বেশির ভাগ সময় লো ভোল্টেজ সমস্যা তো থাকছেই, রাতের দিকে বিদ্যুৎ থাকছে না । যার ফলে তাদের জনজীবন ব্যাহত হচ্ছে ।বিদ্যুৎ না থাকায় সমস্যা হচ্ছে পানীয় জলের । তীব্র গরমে কষ্ট হচ্ছে সকলেরই ।বাধ্য হয়ে গ্রামবাসীদের খেতে হচ্ছে আয়রনযুক্ত জল । বিদ্যুৎ না থাকায় পড়াশোনার সমস্যা হচ্ছে বাড়ির বাচ্চাদের ।
জনপ্রতিনিধিরা বিষয়টি জানলেও সমাধানের জন্য কোনও কিছু করেননি বলে অভিযোগ গ্রামবাসীদের । যার জেরে বাধ্য হয়ে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । যদিও গ্রামবাসীদের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেয় স্থানীয়রা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

