চোপড়ার চা বাগানে চলল গুলি, জখম এক মহিলা শ্রমিক

চা বাগানে চলল গুলি! আর সেই গুলিতে জখম হয়েছেন এক মহিলা শ্রমিক। বৃহস্পতিবার সন্ধ্যায় চোপড়া থানার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের একটি চা বাগানে ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ মহিলাকে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র পাঠানো হয়েছে। চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
শ্রমিকদের একাংশের অভিযোগ, বাগান বিক্রির চেষ্টা চলছে। কাজ হারানোর ভয়ে তাঁরা আন্দোলন গড়ে তুলেছেন। বেশ কিছুদিন ধরে বাগানে আন্দোলন চলছে। দখলদারি রুখতে শ্রমিকরা বাগান চত্বরে ঘাঁটি গেড়ে রয়েছেন। অভিযোগ, শ্রমিকদের উচ্ছেদ করতে চাইছে দুষ্কৃতীরা। তাই ভয় দেখাতেই এদিন গুলি চালানো হয়েছে।
আদিবাসী সেঙ্গেল অভিযানের বক্তব্য, ‘কিছুদিন ধরে বাগান শ্রমিকদের উচ্ছেদের চেষ্টা চলছে। এদিন আতঙ্ক ছড়াতে দুষ্কৃতীরা গুলি চালায়। এই ঘটনায় এক মহিলা জখম হয়েছেন। তাঁকে স্বাস্থ্যকেন্দ্র পাঠানো হয়েছে।’

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube