হারিদেবপুরের বড়বাগানের, শ্রীভূমি টাওয়ারের নিচের তলায় মাকে নিয়ে থাকতেন সঞ্চয়ন বিশ্বাস নামক এক ব্যক্তি । গত কাল রাত ৮ টার সময় দুজন ব্যক্তি সঞ্চয়ন কে ওই ফ্ল্যাটের সামনে পেয়ে কোপাতে থাকে । সঞ্চয়ন কোনও রকমে পালিয়ে নিজের ফ্ল্যাটের সামনে চলে যায় ।এরই মাঝে আততায়ীরা পালিয়ে যায় ।
ফ্ল্যাটের সিসি ক্যামেরায় দেখা গেছে দুজন ব্যক্তি এসেছিল সঞ্চয়নকে মারতে । তার মধ্যে একজন ব্যক্তি হাতে কাটারি নিয়ে সঞ্চয়নের উপর হামলা চলায় । কাটারি দিয়ে ওই ব্যক্তি অনবরত কোপাতে থাকে সঞ্চয়নকে । ফ্ল্যাটের চারপাশে এখনও রক্ত ছড়িয়ে রয়েছে ।
ঘটনার সাথে যুক্ত দুই আততায়ী এখনও পর্যন্ত পলাতক । তবে প্রাথমিক অনুমান পুরোনো কোন শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে । দুই অভিযুক্তর খোঁজ চালাচ্ছে হরিদেবপুর থানার পুলিশ । আহত সঞ্চয়ন বাবুকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে । চিকিতসকেরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা আশঙ্কাজন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

