গতকাল রাতে বনগাঁ শহর থেকে স্কুটি করে বাড়িতে ফিরছিল এক তরুণী । সেই সময় মুখ ঢাকা ৩ জন যুবক ওই তরুণীর উপর চড়াও হয় । অভিযোগ, তারা তরুণীর গায়ে কেরোসিন ঢেলে দেয় । কোনক্রমে সেখান থেকে পালিয়ে বনগাঁ থানায় এসে অভিযোগ জানায় ঐ তরুণী ।
তরুণীর অভিযোগ, কয়েক দিন ধরে এক যুবক তার পিছু নিয়ে ছিল । তারপরেই গতকাল রাতে এই ঘটনা ঘটায় । তার রেজিস্ট্রি বিবাহ হয়েছে তাও ওই যুবক উত্তক্ত করত তাকে । এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই তরুণী । উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা ওই তরুণী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করেছে ।
৩ অভিযুক্তকে গ্রেফতার করে আজ, সোমবার, বনগাঁ মহকুমা আদালতে পাঠাচ্ছে বনগাঁ থানার পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

