সেনা ছাউনিতে চলল গুলি

।। স্বর্ণালী মান্না ।।

বুধবার সকালে গুলি চলল ভাটিন্ডা সেনা ছাউনিতে ।মৃত্যু হল ৪ জওয়ানের । ভারতীয় সেনা সুত্রে খবর এটি একটি অভ্যন্তরীন সমস্যা এবং বিগত দুদিন ধরে বারুদ সমেত একটি রাইফেল খুঁজে পাওয়া যাচ্ছিল না । সুত্রের দাবি, এখনও অনুসন্ধান অভিজান চালান হচ্ছে ।

সেনার পক্ষ থেকে একটি বয়ানে জানানো হয়েছ ২৮ রাউন্ড গুলি সমেত একটি রাইফেল পাওয়া যাচ্ছে না ।ঘটনায় ৪ জওয়ানের মৃত্যু হয়েছে তবে আর অন্য কেউ আহত হয়নি বলেই জানা গেছে ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাটি ঘেরাও করে দেওয়া হয়েছে । পাঞ্জাব পুলিশ ও সেনা একত্রিত ভাবে এই ঘটনার তদন্ত করছে । নিহত জওয়ানদের পরিবারকে খবর দেওয়া হয়েছে বলেও জানা গেছে ।ঘটনায় সন্ত্রাস যোগ বাতিল করা হলেও, আপাতত প্রত্যেক্টি প্রবেশ দ্বার বন্ধ রাখা হচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube