ভারত সফরে এমিন জারাপারোভা

।। স্বর্ণালী মান্না ।।

তিন দিনের ভারতে সফরে এসেছিলেন ইউক্রেনের সহকারী বিদেশ মন্ত্রী এমিন জারাপারোভা । ইউক্রেনের রাষ্ট্রপতি ভলদিমির জেলেনস্কি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে পাঠানো একটি চিঠিতে চিকিৎসার সরঞ্জাম চেয়ে পাঠান । সেই চিঠি এমিন জারাপারোভা তুলে দেন ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী, মীনাক্ষী লেখির হাতে ।

বিদেশ মন্ত্রকের তরফ থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউক্রেন থেকে চিকিৎসার সরঞ্জামের অনুরোধ করা হয়েছে ।বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে পরবর্তীকালে, দিল্লিতে দুই দেশের মধ্যে একটি আন্তঃসরকারি কমিশনেরও আয়োজন করা হবে ।

ভারতের পক্ষ থেকে ইউক্রেনকে মানবিক সহায়তার পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে । বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি টুইট করে ইউক্রেনের সহকারী বিদেশ মন্ত্রী এমিন জারাপারোভার সাথে তাঁর সাক্ষাতের কথা জানান । দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন ও নারী ক্ষমতায়ন নিয়ে আলোচনা করার কথা জানিয়েছেন তিনি । এর পাশাপাশি ইউক্রেনকে মানবিকভাবে সহায়তা করার আশ্বাস দিয়েছেন তিনি ।

অন্যদিকে জারাপারোভাও টুইট করে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাদের আলোচিত বিশয়গুলির কথা বলেছেন । এর মধ্যে তিনি বিদেশ মন্ত্রকের সচিব, সঞ্জয় বর্মার সাথে সাক্ষাৎ করে ইউক্রেনের বর্তমান পরিস্থিতির কথা জানান । তিনি আরও জানান ইউক্রেনকে পুনর্নির্মাণ করা, বা নতুন করে পরিকাঠামো গড়ে তোলা ভারতীয় প্রতিষ্ঠানগুলির কাছে বড় সুযোগ হয়ে দাঁড়াবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube