।। স্বর্ণালী মান্না ।।
মাতৃত্বকালীন সুবিধা আইন (ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট) কে চ্যালেঞ্জ জানিয়ে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল । বুধবার সেই মামলা শুনতে রাজি হয় সুপ্রিম কোর্ট । আইন অনুযায়ী, যে সকল মায়েরা সন্তান দত্তক নিয়েছে্ন, তাঁরা মাতৃত্বকালীন ছুটি নিতে পারবেন যদি সেই সব শিশুদের বয়শ তিন মাসের কম হয় ।
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের বেঞ্চ ২৮ এপ্রিল মামলার শুনানির দিন নির্ধারণ করে ।এর আগে উচ্চ আদালত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই আবেদন সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চায় ।
আবেদনকারী মহিলা মাতৃত্বকালীন সুবিধা আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে একটি মামলা করেন । তিনি জানান, তিন মাসের উপর দত্তক নেওয়া কোনও শিশুর অভিভাবকদের জন্য মাতৃত্বকালীন সুবিধা আইনে কোনও ব্যবস্থা নেই ।এটি একটি পক্ষপাতদুষ্ট পরিস্থিতির সৃষ্টি করছে । এর ফলে অনেক অভিভাবকই চেষ্টা করবেন সদ্যজাত শিশুকে দত্তক নিতে । সেক্ষেত্রে সমস্যায় পড়ে যাবে বয়সে একটু বড় শিশুরা ।
মাতৃত্বকালীন সুবিধা আইনের সেকশন ৫(৪) শুধু যে দুই ধরনের অভিভাবকদের মধ্যেই পার্থক্য করে তা নয় । এই আইন নিজের সন্তান এবং দত্তক নেওয়া সন্তান্দের ক্ষেত্রেও প্রভেদ সৃষ্টি করে ।আবেদনে জানানো হয়েছে যে সকল মায়েরা সন্তান দত্তক নেন তাঁরা কেবল মাত্র ১২ সপ্তাহের মাতৃত্ব কালীন ছুটি পান যেখানে অন্য মায়েরা ২৬ সপ্তাহের মাতৃত্ব কালীন ছুটি পেয়ে থাকেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

