সলমন খান কে খুনের হুমকি!

।। স্বর্ণালী মান্না ।।

সলমন খান কে খুন করার হুমকি দেওয়াতে মুম্বাই পুলিশ আটক করল এক নাবালককে । মঙ্গলবার মুম্বাই পুলিশ জানায়, ১০ এপ্রিল মুম্বাই পুলিশের কনট্রোল রুমে একটি ফোন আসে । ব্যক্তিটি নিজেকে রাজস্থানের যোধপুরের রকি ভাই বলে দাবি করে । সে আরও জানায় যে সে একজন গোরক্ষক আর সে আগামী ৩০ এপ্রিল সলমন খান কে খুন করবে ।

এই প্রসঙ্গে মুম্বাই পুলিশ জানিয়েছে যে এখনই তারা এই ঘটনাটিকে খুব একটা গুরুত্ব না দিলেও, নাবালকটি কেন এমন ঘটনা ঘটালো তা খতিয়ে দেখা হচ্ছে ।

গত ২৬ মার্চ, রাজস্থানের যোধপুর জেলার লুনি থেকে নিজেকে ধাকড় রাম বলে পরিচয় দিয়ে সলমন খান কে একটি হুমকি চিঠি পাঠানো হয়েছিল । বান্দ্রা থানায় মামলা রুজু করা হলে তাঁকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশ সুত্রে খবর ।

ইতিমধ্যেই সলমন খানকে ওয়াই প্লাস বিভাগের নিরাপত্তা দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের তরফ থেকে বলে জানা গেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube