বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বনগাঁ ব্লকের বেলতা বিএমজিএস প্রাইমারি স্কুলের পঠন পাঠনের মান উন্নয়নের জন্য ডিজিটাল ক্লাসরুম করার জন্য দু লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন । কিন্ত অভিভাবকদের অভিযোগ বিদ্যালয় পরিচালন সমিতি ও প্রধান শিক্ষিকা বিজেপি বিধায়কের তহবিলের সেই টাকা ব্যবহার না করে বিদ্যালয়ের উন্নয়নকে স্তব্ধ রেখেছে । এই দিন প্রতিবাদে চাঁদপাড়া পাল্লা রাজ্য সড়ক অবরোধ করে অভিভাবকরা ।
পাশাপাশি তাদের আরো অভিযোগ পাল্লা গ্রাম পঞ্চায়েত বিদ্যালয়ের উন্নয়নের জন্য কোন সহযোগিতা করছে না । এই বিষয়ে অভিভাবকরা অভিযোগ করেন, সেই কারণেই বিজেপি বিধায়কের অর্থে উন্নয়ন করছে না প্রধান শিক্ষিকা । আমরা কোনো রাজনীতি বুঝি না, যাতে ছাত্র ছাত্রীদের পঠন পাঠন ভালো হবে সেই উন্নয়ন কেন হবে না । আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ।
এই প্রধান শিক্ষিকা জানিয়েছেন আমরা আবেদন করেছিলাম, কিন্তু আমাদের এখন প্রয়োজন নেই । আমরা এখন এই ডিজিটাল ক্লাসরুম চালু করতে চাইছি না ।
বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন স্কুলের আবেদনের ভিত্তিতে ডিজিটাল ক্লাসরুমের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে কিন্তু এখন তৃণমূলের চাপে প্রধান শিক্ষিকা এই অর্থ ব্যয় করতে চাইছেন না । তাকে অন্যত্র বদলি করে দেওয়ার ভয় দেখানো হয়েছে সেই কারণেই তিনি বিধায়কের উন্নয়ন তহবিলের অর্থে ডিজিটাল ক্লাসরুম করতে চাইছে না।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

