ঝড়খালি: গত কয়েকদিন ধরেই প্রচন্ড গরম পড়েছে ।সারা রাজ্যজুড়ে শুরু হয়েছে তাপপ্রবাহ ।এই তাপপ্রবাহের ফলে সাধারণ মানুষের অবস্থা যথেষ্ট নাজেহাল ।
এই পরিস্থিতিতে সুন্দরবনের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের বাঘেরাও যথেষ্ট কাহিল গরমে । গরমের হাত থেকে তাই এই রয়েল বেঙ্গল টাইগারদের বাঁচাতে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে ২৪ পরগনা বনবিভাগ । দিনে অন্তত দুবার করে স্নান করানো হচ্ছে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে থাকা তিনটি বাঘকে ।
এরই পাশাপাশি তাদের জন্য ২৪ ঘন্টা পাখার ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও ক্রমাগত তাদেরকে ওআরএস মেশানো জল খাওয়ানো হচ্ছে । পাশাপাশি বাঘের খাচা সহ একাধিক জায়গায় বড় বড় পাত্র রাখা হয়েছে । এছাড়াও বাথ টাব থেকে শুরু করে বাঘের বিচরণ ক্ষেত্রে বেশ কিছু জায়গায় ছায়া রাখার ব্যবস্থাও করেছে বণ দফতর ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

