মিলছে না নিয়মিত বেতন । আর নিয়মিত বেতন না মিলতেই বিক্ষোভ দেখান হুগলী চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা । কর্মীদের অধিকাংশের অভিযোগ পৌরসভায় বেশ কয়েকটি দফতরে বহু সংখ্যক অস্থায়ী কর্মীরা ধারাবাহিকভাবে কাজ করলেও সঠিক সময়ে তাঁরা বেতন পাচ্ছেন না । আর তাতেই হচ্ছে অসুবিধা ।
পৌরপ্রধানকে সব জানালে, বারংবার পৌরপ্রধান আশ্বাস দিলে কোনও সমাধান হয়নি বলেই এই বিক্ষোভের রাস্তা বেছে নিয়েছেন অস্থায়ী কর্মীরা । পুরপ্রধান কিছু না জানালেও বিধায়ক অসিত মজুমদার জানান, পুর কর্তৃপক্ষর সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করবেন । আর এই ঘটনায় সুর চড়িয়েছে বিরোধীরা । স্থানীয় বিজেপি নেতা সুরেশ সাউ জানাচ্ছেন, এদের সমস্যার কারণে স্থানীয় মানুষেরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন । এমনকি বিজেপি নেতা সুরেশ সাউ পুরপ্রধানের পদত্যাগের দাবিও এনেছেন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

