বেটিং কাণ্ডে গ্রেফতার দুই

জলপাইগুড়ি, ১১ এপ্রিলঃ আইপিএলের বেটিং কাণ্ডে দুজনকে গ্রেফতার করল ধূপগুড়ি থানার পুলিশ ।পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে ধূপগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী শহরের জলপাইগুড়ি রোডের একটি গালামাল দোকানে অভিযান চালায় ।

আইপিএল খেলায় বেটিং করার অভিযোগ সেখানে হাতে-নাতে দুজনকে আটক করা হয় ।ধৃতেরা হলেন ধূপগুড়ির পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নেতাজী পাড়ার মানিক সাহা অপর আরেকজন হল গোবিন্দ দাস ।তাদের থেকে দুটি মোবাইল ফোন সহ নগদ ২৭৫০ টাকা উদ্ধার করাছে পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তারা দীর্ঘদিন ধরেই এই কাজ করে আসছিল ।এদের সাথে ময়নাগুড়ির এক চক্রের যোগ রয়েছে বলে জানা যাচ্ছে । ইতিমধ্যেই তাদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে ।

ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ।ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ।পুলিশ সূত্রে খবর, ধারাবাহিক ভাবে বেটিং চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube