পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে মহিলাদের রাস্তা অবরোধ । যার জেরে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় । ঘটনাটি ঘটেছে রিষড়ার মৈত্রী পথ এলাকায়।
স্থানীয়দের অভিযোগ রিষড়া কাণ্ডের পর নয় দিন কেটে গেলেও পুলিশ অভিযুক্তদের খোঁজে এখনও ধরপাকড় চালাচ্ছে। যখন তখন এসে বাড়ির পুরুষদের তুলে নিয়ে যাচ্ছে । ফলে রাতে ঘুমোতে পারছে না কেউই।
পরিস্থিতি সামাল দিতে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী ।যদিও পরে রিষড়া পুরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তুলে নিতে বললে, ঘন্টাখানেক পর অবরোধ তুলে নেওয়া হয় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

