সোমবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের বানিয়াভিটা এলাকায় বিস্ফোরণ হয় । বোমা বিস্ফোরণে গুরুতর ভাবে জখম হন এক ব্যক্তি ।তফিজুল হক নামে আহত ওই ব্যক্তিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাস্থলে গেছে ইসলামপুর থানার পুলিশ ।
আহতের আত্মীয়দের দাবী, ওই ব্যাক্তি নিজের বাড়িতেই ছিলেন । ওই এলাকা থেকে কিছু দূরে একটি তৃণমূলের দলীয় কর্মসুচীতে গিয়েছিলেন আহতের পরিবারের লোকেরা ও এলাকাবাসীদের অধিকাংশ । আচমকা বিস্ফোরণের শব্দ শুনে পরিবারের লোকেরা ও এলাকাবাসীরা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছেন ওই ব্যাক্তি ।
বাইরে থেকে কেউ বাড়িতে বোমা ছুড়েছে বলে অভিযোগ । পুলিশের তরফ থেকে এখনও বোমা বিস্ফোরণের বিষয়ে কিছুই জানা যায়নি । ঘটনার তদন্ত করছে পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

