মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত, আঙ্গারপুর ব্রিজ থেকে ১৫০ মিটারের মধ্যে রমরমিয়ে চলছে বালি কাটার কাজ । বালি মাফিয়াদের দৌরত্বে কুয়ো নদী হারাতে বসেছে তার নব্যতা, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বদের ।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বালি মাফিয়াদের ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি । দিনের আলোর মধ্যে প্রশাসনের চোখকে বুড়ো আঙুল দেখিয়ে, প্রশাসনেরই নাকের ডগায় বালি কাটার ঘটনায় সরব হয়েছেন শাসক থেকে শুরু করে বিরোধী সব শিবির ।
তৃণমূলের ব্লক সভাপতি, নজরুল ইসলাম এই ঘটনাকে কার্যত মেনে নিয়েছেন এবং তিনি ঘটনার নিন্দা করেছেন । পাশাপাশি গেরুয়া শিবিরের পক্ষ থেকে প্রশাসনের উপর দায় চাপানো হয়েছে । তাদের দাবি প্রশাসনের মদতেই বালি মাফিয়ারা অবাধে দিনের আলোয় বালি কাটছে কুয়ো নদী থেকে । ঘটনায় বালি মাফিয়াদের দৌরত্ব আবারো সামনে আসছে মুর্শিদাবাদে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

