সাঁতরাগাছি এলাকায়, গড়ফার কাছে পঞ্চবটি ব্রিজে, বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে ।
ট্রাফিক পুলিশ সূত্রে খবর, একটি বহুজাতিক সংস্থায় ডেলিভারি ভ্যান কলকাতা অভিমুখে যাওয়ার সময়ে হঠাৎই ব্রেক কষে । ঠিক তার পেছনে থাকা বিধায়কের গাড়ি সামনের গাড়ির পেছনে গিয়ে ধাক্কা মারে ।
চাঞ্চল্য ছড়ায় গড়ফা এলাকায় । সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় কোনা এক্সপ্রেসওয়ের কলকাতার দিকে যাওয়ার রাস্তায় । বিধায়কের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও নওশাদ সিদ্দিকী সুস্থ রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে ।
পরবর্তীতে বিধায়ক গাড়ি পরিবর্তন করে সেখান থেকে তার গন্তব্যস্থলের জন্য রওনা দেন । বিধায়কের ক্ষতিগ্রস্ত গাড়িটি রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় । এখন স্বাভাবিক ছন্দে ফিরেছে যান চলাচল ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

