‘আলি বাবা তার ৪০ চোরকে নিয়ে ওন্দায় আসছেন’। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এই বলেই কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সহ সভাপতি, সাংসদ সৌমিত্র খাঁ ।
সোমবার তিনি বাঁকুড়ার ওন্দায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও বলেন, এখানে এসে শালতোড়ায় ক্রাসার বন্ধ কেন, তিনশো টাকার বালি তিন হাজার টাকায় কেন কিনতে হবে, নিয়োগ দূর্ণীতিতে অভিযুক্ত শান্তনু-কুন্তল এদের সাথে তাঁর কি সম্পর্ক, ড্রেজিং এর নামে কোটি কোটি টাকা তাঁর শ্যালক ও শ্যালিকার নামে চলে যাচ্ছে তার জবাব ‘কয়লা ভাইপো’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে ।
প্রসঙ্গত, আগামী বুধবার ওন্দায় দলীয় এক সভায় বক্তব্য রাখবেন তৃণমৃলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
এদিন সৌমিত্র খাঁ আরও জানান, আগামী ১৭ এপ্রিল ওন্দাতেই সভা করবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ওই দিন তিনি শাসক দলের বক্তব্যের যাবতীয় জবাব দেবেন বলেও জানান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

