রাজু ঝা খুনে উঠে আসছে তথ্য

ইতিমধ্যেই পুলিশ রাজু ঘনিষ্ঠ ৪ থেকে ৫ জন, ব্রতীন মুখার্জী এবং নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে গাড়ির ভিতর থেকে কোনরকম তথ্য যায়নি শুটারদের কাছে । জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে পুলিশ জানতে পেরেছে গুলি চালানোর সময় ব্রতীন মুখার্জি আটকানোর চেষ্টা করেন । কিন্তু লাগাতার গুলির সামনে খুব একটা কিছু করে উঠতে পারেননি । আহত হন ব্রতীন মুখার্জি, গুলি লাগে তার হাতে ।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, দুর্গাপুর থেকে বের হওয়ার সময় রাজুর ঝাঁর গাড়িকে অন্য একটি গাড়ি অনুসরণ করতে করতে আসে ।তবে কোন সময়ই গাড়িটি রাজুদের গাড়ি ওভারটেক করে যায়নি । জাতীয় সড়কে এরকম অনেক গাড়ি চলাচল করায় তাদের বিন্দুমাত্র সন্দেহ হয়নি ।

পুলিশ সূত্রের খবর শক্তিগড়ে রাজুদের গাড়ি দাঁড়ায় । অন্য নীল রঙের একটি গাড়িতে শুটাররা ছিল । তারা রাজুদের গাড়ি ওভারটেক করে সামনে চলে যায় । কিন্তু ঘটনাস্থলে থাকা ইনফর্মারদের কাছ থেকে খবর পেয়ে আবার গাড়িটি ঘুরে আসে । গুলি চালিয়ে আবার ঐ নীল গাড়ি চেপে পালিয়ে যায় । এই সুযোগেই ইনফর্মাররা গা ঢাকা দেয় ।ভিন রাজ্য ছাড়াও পার্শ্ববর্তী জেলার ওপরে পুলিশ নজর রাখছে দুষ্কৃতীদের খোঁজে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube