বীরভূম : অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন বোলপুরের এক বেসরকারি নার্সিংহোমে । দুদিন ভর্তি থাকার পর গতকালই ছুটি নিয়েছেন । পেটে টিউমার বা সিস্ট এর যন্ত্রণায় ভর্তি হয়েছিলেন বলে ডাক্তার সূত্রের খবর । যদিও বোলপুরে অপারেশন তিনি করাবেন না বলে জানা গেছে ।
আগামী সপ্তাহে ইডি সুকন্যা মন্ডলকে আবার নতুন করে তলব করেছে দিল্লিতে । দিল্লির ইডি হাজিরা এড়াতেই কি নতুন পরিকল্পনা সুকন্যার, সময়ই কথা বলবে ।
অন্যদিকে, দুদিন আগে অনুব্রতর কন্যা সুকন্যার খোঁজখবর নিতে আসে তার আত্মীয়রা । খোঁজখবর নিতে আসা আত্মীয়রা হচ্ছেন তার কাকা ও জ্যাঠা ।তাদের সাথে শুরু হয় সুকন্যার বচসা । পরবর্তীতে বোলপুর থানায় অভিযোগ দায়ের করা হয় সুকন্যার তরফ থেকে ।
সুকন্যা মেজাজ হারিয়ে বোলপুর থানার আধিকারিককে ডেকে পাঠান বাড়িতে । তার আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগও দায়ের করান । বটু থানার পুলিশ তদন্ত চালাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

