দ্বিতীয় হুগলি সেতুতে বাধাপ্রাপ্ত ফ্যাক্ট ফাইন্ডিং টিম

রামনবমীর শোভাযাত্রা ঘিরে হাওড়ার শিবপুরে অশান্তির সৃষ্টি হয় । দুদিন ধরে চলে সেই অশান্তি । দফায় দফায় রণক্ষেত্র হয়ে ওঠে শিবপুর থানা এলাকার জি টি রোডের একাংশ । চলে পুলিশি ধরপাকড় ।ঘটনার তদন্তের ভার যায় সিআইডি-র হাতে ।

দিল্লি থেকে আগত ছয় সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের শিবপুরের সেদিনের ঘটনাস্থলে যাওয়ার কর্মসূচী ছিল ।সেই দলটিকে রবিবার শিবপুরে যাওয়ার আগেই দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় আটকে দেয় পুলিশ । পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা চলে এই আটকানো নিয়ে ।

ঘটনাস্থলে যাওয়ার ক্ষেত্রে পুলিশের বাধার মুখে পড়ে ওই দলের সদস্যরা যথেষ্টই ক্ষুব্ধ । তারা বলেন, ঘটনাস্থলে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে ঘটনার গভীরে গিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করা তাদের কাজ । সেই তথ্য সংগ্রহ করে কেন্দ্রের নির্দিষ্ট দপ্তরে তা পেশ করবেন । কিন্তু সেই কাজে তাদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ ।

তারা অভিযোগ করে আরও বলেন, এই ঘটনার সত্য উদঘাটনে রাজ্য প্রশাসনের বাধা মানে, কোথাও প্রকৃত সত্যকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। যদিও, আইন মোতাবেক সেই এলাকায় এই দলকে যেতে দেওয়া হয়নি বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে । পুলিশের বাধা পেয়ে এদিন টোলপ্লাজা থেকে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলকাতা অভিমুখে ফিরে যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube