ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, চাপান-উতোর কেতুগ্রামে

পঞ্চায়েত ভোটের আগে এলাকায় ছড়ালো উত্তেজনা । গোপন সূত্রে খবর পেয়ে ৫ এপ্রিল কেতুগ্রামের আনখোনা গ্রামের বাসিন্দা কালু সেখ নামে এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র নিয়ে কেতুগ্রাম পুলিশ গ্রেপ্তার করে । ধৃত কালু সেখকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জেরা করলে মজুত বোমার সন্ধান পায় ।

কেতুগ্রাম থানার আনখোনা গ্রামের দিঘির পাড়ে নাইলনের ব্যাগে মজুত করা আছে বোমা ।পুলিশের প্রাথমিক অনুমান দশটা মত বোমা ব্যাগের মধ্যে রাখা আছে । বোমা ভর্তি ব্যাগকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সিপিএম এলাকা অশান্ত করতে বোমা মজুত করেছিল । কালু সেখ নামে সিপিএমের যে দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে সে এর আগেও এলাকায় নানা দুষ্কর্ম করেছে ।

এদিকে সিপিএমের এরিয়া কমিটির নেতা মিজানুল কবির ধীরাজ বলেন, কালু সেখ সিপিএমের ভালো সংগঠক । পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের মুখ বন্ধ করতে তৃণমূল কংগ্রেস ও পুলিশ একযোগে পরিকল্পনা করে ঘটনা সাজিয়েছে । পুলিশ বোমা মজুতের মামলা দিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । পুলিশ এলাকাটিকে ঘিরে রেখেছে । বোমাগুলোকে নিষ্ক্রিয় করতে দুর্গাপুর বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube