রাজ্য সরকার-কুড়মী সমাজের আলোচনা

রাজ্য সরকার কুড়মী সমাজের নেতৃত্বকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন । সেই মতো এদিন দুপুর দুটোয় পুরুলিয়া জেলা শাসকের সভাকক্ষে আলোচনায় হয় । সেখানে সমাজের মূল নেতা অজিত মাহাতো সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । 

সরকার পক্ষের সঙ্গে কুড়মীদের এই আলোচনায় জেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ে কর্তা ব্যক্তিরা ছাড়াও সিআরআই দপ্তরের মূখ্য সচিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন । প্রায় এক  ঘন্টা ধরে চলে ওই বৈঠক ।

জানা যায় বৈঠকে সরকারের পক্ষ থেকে কুড়মী সমাজের নেতৃত্বকে বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হয় এবং তাদের অবরোধ আন্দোলন প্রত্যাহার করার কথা বলেন । কুড়মী সমাজের নেতৃত্বরা জানিয়েছেন তাদের এই আন্দোলন যৌথ ভাবে করছেন জঙ্গলমহলের তিন জেলা মিলে, সুতরাং তাঁরা ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার নেতাদের সঙ্গে আলোচনার পর তাদের সিদ্ধান্ত জানাবেন ।

সরকারপক্ষের এই প্রস্তাব গ্রহণ করে আন্দোলন প্রত্যাহার করবেন নাকি প্রত্যাখ্যান করে তাদের অবরোধ আন্দোলন জারি রাখবেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube