তৃণমূল নেতার “দাদাগিরি”তে অনুষ্ঠানে যাওয়া হল না দেবশ্রী রায়ের

কাঁথিতে তৃণমূল নেতার দাদাগিরিতে পাঁচ দিন ধরে আটকে মিউজিকাল গ্রুপের কলাকুশলীরা । এই ঘটনাকে ঘিরে শুরু রাজনৈতিক বিতর্ক । উত্তেজনার পারদ তুঙ্গে পূর্ব মেদিনীপুর জুড়ে ।

জুনপুট কোস্টাল থানার অন্তর্গত বকসিসপুর গ্রামে গত ৩রা এপ্রিল একটি সংগীত সন্ধ্যার আয়োজন করে বকশিশপুর স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার সোসাইটি সংস্থা । এই অনুষ্ঠানের প্রধান শিল্পী হিসেবে উপস্থিত থাকার জন্য কলকাতা থেকে এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূলের বিধায়ক দেবশ্রী রায় (রায়দিঘি বিধানসভা) । কিন্তু উদ্যোক্তাদের খামখেয়ালিপানায় বিচিত্রানুষ্ঠান পন্ড হয়ে যায় । উদ্যোক্তাদের সাথে যোগাযোগ না হওয়ার ফলে দেবশ্রী রায় কাঁথি থেকে ফিরে যান কলকাতার উদ্দেশ্যে ।

কিন্তু সেখানে উপস্থিত মিউজিকাল গ্রুপ ও ব্যান্ডের লোকজনকে আটকে রাখা হয় । এই মর্মে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন এই শিল্পীরা । তাদের অভিযোগ তাদের কাছ থেকে দাবি করা হচ্ছে বেশ কয়েক লক্ষ টাকা । যদিও এই ঘটনার মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন পূর্ব মেদনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তম কুমার বারিক ।

তিনি জানান এই ব্যাপারে তিনি মোট তিনবার বসেছিলেন সংস্থা ও ব্যান্ডের লোকজনকে নিয়ে । তাতেও কোন সমাধান সূত্র না মেলায় তিনি পুলিশকে জানান অবিলম্বে এই সমস্যার সমাধানের এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ।

যদিও সংস্থার সভাপতি প্রাক্তন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার মহিলা-র সভানেত্রী তার স্বামী মানবেন্দ্র মন্ডল তিনি বলেন তেমন কিছু ব্যাপার নয়, আমরা চাই কোন গন্ডগোল সমস্যা না থাকুক সংস্থার এই প্রোগ্রাম না হওয়ার জন্য সেদিনকার অনেকে বিক্ষোভ দেখান প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হয় । মাইক ক্ষতিগ্রস্ত হয় ও লাইটের ক্ষতিগ্রস্ত হয় ।সব মিলিয়ে একটি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে অর্গানাইজার এর কাছে ।

দরকার কিন্তু তার জন্য সামনাসামনি কথা বলার দরকার রয়েছে উনারা তা না করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অভিযোগ করছেন ।মানবেন্দ্র বাবু আরো বলেন আমি এই ঘটনার সঙ্গে যুক্ত না থাকলেও আমার নাম বারে বারে তোলা হচ্ছে আমরাও চাইছি এর সুষ্ঠু সমাধান হোক ।বিশিষ্ট অভিনেতা সুমিত গাঙ্গুলী জানান এই ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে তারা কাঁথি বাস স্ট্যান্ডে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন ।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে, বিজেপি কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, তৃণমূলের নেতারা ঘুম থেকে উঠলেই সারাদিন তোলাবাজি ও দাদাগিরি করে বেড়ায় তা অন্যথা হয়নি যদিও সংস্থার কার্যকলাপের জন্য পুরো তৃণমূলকে দায়ী করেছেন ।আর পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক চরমে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube