গোষ্ঠী কোন্দল কিছুতেই কমছে না তৃণমূলের

রায়গঞ্জ পৌরসভায় প্রতি ওয়ার্ডে কো-অর্ডিনেটর থাকা সত্ত্বেও বিধায়ক কৃষ্ণ কল্যানী রায়গঞ্জের ২৭ টি ওয়ার্ডে তার পছন্দের প্রতিনিধি ঘোষণা করেছেন । এই প্রতিনিধি নিয়োগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা । তাহলে কি কৃষ্ণ কল্যানী দলের নিয়োগ করা কো-অর্ডিনেটরদের উপরে ভরসা রাখতে পারছেন না ,নাকি পৌরসভার প্রতি ওয়ার্ডে নিজের প্রভাব খাটাতেই এই নিয়োগ?

ওয়ার্ড কো-অর্ডিনেটর থাকা সত্ত্বেও, পিএসসি চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক, কৃষ্ণ কল্যানী রায়গঞ্জ পৌরসভার ২৭ টি ওয়ার্ডে নিয়োগ করলেন তার পছন্দের প্রতিনিধি, এতেই শোরগোল পড়ে গিয়েছে রায়গঞ্জ শহর জুড়ে । যেখানে পৌরসভার মেয়াদ শেষ হবার পর পৌরসভার চেয়ারপার্সন নিয়োগ করার পাশাপাশি ২৭ টি ওয়ার্ডে নিয়োগ করা হয়েছে কো-অর্ডিনেটরদের, যারা পৌর এলাকার মানুষদের সমস্ত পরিষেবা প্রদান করে থাকেন , সেখানে নতুন করে বিধায়কের নিজস্ব প্যাডে সিল মোহর দেওয়া সাতাশ জন প্রতিনিধিদের নাম উল্লেখ করা হয়েছে যারা সাধারণ মানুষের পরিষেবা দেবেন বলে উল্লেখ করেছেন বিধায়ক স্বয়ং ।

কো-অর্ডিনেটর থাকা সত্ত্বেও এই নিয়োগ কেন ?সেই প্রশ্নের উত্তরে বিধায়কের সাফ কথা মানুষকে আরও ভালো পরিষেবা দিতে এই প্রতিনিধি নিয়োগ ।আর যারা এই পদক্ষেপের বিরোধীতা করছেন তাঁরা আসলে হিংসা থেকে করছেন বলে জানান কৃষ্ণ ।অন্যদিকে বিধায়কের এই প্রতিনিধি নিয়োগের ব্যাপারে সন্ধিহান রায়গঞ্জ পৌরসভার ১৭ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা তৃণমূলের মহিলা জেলা সভাপতি চৈতালি ঘোষ । তিনি বলেন দল কখনও এই ধরনের সিদ্ধান্ত নেওয়া কথা বলেনি । তবে তিনি এধরনের নিয়োগপত্র নিয়ে উপর মহলে জানাবেন বলে জানান তিনি ।

অন্যদিকে বিরোধী দল বিজেপি ও সিপিএম এই ধরনের ঘটনাকে গোষ্ঠী কোন্দল বলেছে ।বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি তাই এখানে যে যার মতন নিয়োগ করছে । রায়গঞ্জ পৌরসভা ২৭ জন কো-অর্ডিনেটর থাকলেও তাদের ওপর ভরসা করতে পারছেন না রায়গঞ্জের বিধায়ক । তাই তিনি নতুন করে ২৭ জন প্রতিনিধিকে ওয়ার্ডগুলোতে নিয়োগ করেছেন । অন্যদিকে সিপিআইএমের জেলা মন্ডলী সদস্য উত্তম পাল বলেন সমস্ত বিষয়টি অবৈধ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube