উদ্ধার কয়েকশো আধার কার্ড

এক ব্যক্তির বাড়ি থেকে কয়েকশো আধার কার্ড উদ্ধার করল হাবড়া থানা । স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার রাতে হাবরার আটুলিয়া এলাকায় গৌরাঙ্গ শীল নামে এক ব্যক্তির বাড়ি থেকে এই কার্ডগুলি উদ্ধার হয় ।

গৌরাঙ্গ দক্ষিণ ২৪ পরগনার তিলজলা এলাকার পোস্ট অফিসে কর্মরত । এত কার্ড বাড়িতে আনা নিয়ে প্রশ্ন করা হলে গৌরাঙ্গ জানায় এগুলো সব বাড়িতে ডেলিভারি দেওয়া হবে ।

প্রশ্ন উঠছে দক্ষিণ ২৪ পরগনার পোস্ট অফিসে থাকার কথা যে আধার কার্ডগুলির, সেগুলো কেন বাড়িতে থাকবে গৌরাঙ্গর? গৌরাঙ্গ কে সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হাবরা থানা । পুলিশের তরফে পোস্ট অফিসের পোস্টমাস্টারকে বিষয়টি নিয়ে কথা বলতে ডেকে পাঠানো হয়েছে ‌।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube