গোসাবাঃ ফের গোসাবায় নদী বাঁধে বিশাল ধস নামল । গোসাবার ছোট মোল্লাখালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিদাসপুর গ্রামে কাপুরা নদীর পাড়ে ধস নেমেছে শুক্রবার সন্ধ্যায় ।
প্রায় ১৫০ ফুটের বেশি এলাকা জুড়ে ধস নেমেছে। যার ফলে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন । ঘটনার খবর পেয়ে সেচ দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন । যাতে নদীর নোনা জল বাঁধ ভেঙে গ্রামের মধ্যে ঢুকে পড়তে না পারে সেই কারণে দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে শনিবার সকাল থেকেই ।
এর আগেও বিগত ঘূর্ণিঝড়গুলির সময় এই একই জায়গায় বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছিল । তবে শুক্রবার সন্ধ্যায় কোনরকম ঝড় না হলেও ভাটার সময় আচমকাই এই বিস্তীর্ণ এলাকার নদীবাঁধে ধস নামে । স্থানিয়রাই সেচ দফতরকে খবর দিলে রাতে তাঁরা ঘটনাস্থলে এসে দ্রুত পরিস্থিতি মোকাবিলার জন্য কাজ শুরু করেন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

