জলকষ্টে সমস্যায় বাসিন্দারা

দীর্ঘ দেড় বছর ধরে বিকল রয়েছে সোলার জল প্রকল্প । সমস্যা সমাধানে বসানো হয়েছিল মার্ক-টু । সেটিও বহু মাস ধরে খারাপ হয়ে রয়েছে । অভিযোগ জানিয়েও কেউ সারা না দেওয়ায় পানীয় জলের সমস্যায় বংশিহারি ব্লকের চ্যাংড়া গ্রামের শতাধিক বাসিন্দা ।

এলাকার জলস্তর নেমে যাওয়ায় টিউবওয়েল দিয়ে জল ওঠে না । ফলে খরা পড়তেই জলকষ্ট তীব্র হয়েছে ।সমস্যায় পড়ছেন গ্রামের বাসিন্দারা ।

স্থানীয় সূত্রে জানা যায় চ্যাংড়া গ্রামে চল্লিশটি পরিবারের বসবাস । ভূগর্ভস্থ জলস্তর গ্রীষ্মকালে নীচে নেমে যায় । যে কয়টি টিউবওয়েল রয়েছে, চৈত্র-বৈশাখ মাসে সেগুলির একটিতেও জল ওঠে না ।

সমস্যা মেটাতে তিন বছর আগে এলাকায় একটি সোলার পাম্প বসানো হয়েছিল । ৫০০০ লিটার পানীয় জল তোলার ক্ষমতা সম্পন্ন এই পাম্প দিয়ে ট্যাপ কলের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছিল । বাসিন্দাদের অভিযোগ গত দেড় বছর আগে এ পাম্পটি অকেজো হয়ে পড়ে । পাম্প খারাপ থাকায় ট্যাপকলের মুখও বন্ধ  হয় । এখনও জলের জন্য বাসিন্দাদের এক কিমি দূরে, পিছলা গ্রামের মাট টু টিউবওয়েল থেকে জল আনতে হচ্ছে । শতাধিক বাসিন্দাদের একটি টিউবওয়েল থেকে জল সংগ্রহ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube