বিক্ষোভের জেরে বাতিল ট্রেন

।। শান্তনু করণ ।।

বিক্ষোভের জেরে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে ৬ই এপ্রিল প্রায় ৮৫ টি দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল।

দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে আজ জানানো হয়েছে খেমাসুলি, কস্তুর স্টেশনে বিক্ষোভের জেরে বেস্পতিবার মোট ৮৫ টার দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই তালিকায় রয়েছে হাওড়া, সাঁতরাগাছি, ও শালিমার থেকে বিভিন্ন জায়গায় যাত্রা করার দূরপাল্লার ট্রেন, এবং আপ ও ডাউন ট্রেনের তালিকায় রয়েছে ১২১৩০হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস,১৮০০৫ হাওড়া জগদলপুর এক্সপ্রেস, ১২৮৩৪ হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস, ১২২২২ হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস, টাটা নগর হাওড়া স্টিল এক্সপ্রেস, হাওড়া বরবিল জনশতাব্দি এক্সপ্রেস, হাওড়া ঘাটশিলা মেমু এক্সপ্রেস, হাওড়া রাঁচি এক্সপ্রেস, হাওড়া মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া মুম্বাই সিএসটিএম এক্সপ্রেস, হাওড়া হাতিয়া এক্সপ্রেস, সাঁতরাগাছি পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। এর পাশাপাশি বেশ কিছু ট্রেন যাত্রা পথ কমিয়ে দেওয়া হয়েছে ,দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ রেল কর্তৃপক্ষর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube