রামনবমীর মিছিল ঘিরে উত্তাল হয়ে উঠেছিল বঙ্গভূমি । হাওড়ার শিবপুর, হুগলীর রিষড়ায় যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ । আক্রমণ পাল্টা আক্রমণে জেরবার হয় বাংলা । এইসবের পরে আজ বৃহস্পতিবার হনুমান জয়ন্তী । আর এইদিনে যাতে নতুন করে কোনও সমস্যা তৈরি না হয় সেই কারণে আগে থেকেই আধা সামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । সেই মতো সকাল থেকেই টহল দিচ্ছে কেন্দ্রীয় সেনাবাহিনী ।
হনুমান জয়ন্তীর আবহে লেকটাউনের একটি মন্দিরে পুজো দেন স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস । পুজো সেরেই তিনি বার্তা দিলেন সম্প্রীতির । খেলেন ‘লসসি’ও হাইকোর্টের নির্দেশ অনুসারে কলকাতা পুলিশকে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা ইকবালপুর থানা এলাকায় রুট মার্চ করছে । পাশাপাশি ইকবালপুর থানা অন্তর্গত মোমিনপুর ময়ূরভঞ্জ রোড ঘুরে রুটমার্চ করলো, সঙ্গে ছিল একবালপুর থানা পুলিশ । সমস্ত স্পর্শকাতর এলাকা ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

