।। দেবাশিস মৌলিক ।।
বাঁকুড়াঃ কুড়মি সমাজের লাগাতার আন্দোলন ও রেল অবরোধে ব্যাপক প্রভাব পড়লো বাঁকুড়া জেলার রেল পরিষেবায় । বুধবার সকাল থেকে ওই অবরোধের জেরে বাতিল হয় খড়্গপুর-আদ্রা শাখায় একের পর এক ট্রেন । শুক্রবারও সেই ঘটনা অব্যাহত থাকলো ।
এদিন নতুন করে খড়্গপুর-হাটিয়া ১৮০৩৫, খড়্গুর-রাঁচি ১৮০৮৫, পুরুলিয়া-হাওড়া সুপার ফাস্ট ১২৮২৮, ১২৮৮৩ রুপসী বাংলা এক্সপ্রেস, ১৮০১২/১৪ হাওড়া-চক্রধরপুর ট্রেন বাতিল হয়েছে ।
বেশ কিছু মোর এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ ঘুর পথে করা হয়েছে । এই ধরণের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল ঘোষণা করায় যাত্রীরা স্টেশনে এসেও, ট্রেন না পেয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন । সব থেকে বেশী সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা ।
কুড়মি সমাজের এই আন্দোলকে ঘিরে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে । বাঁকুড়ার বাসিন্দা উজ্জ্বল কুমার সেন, মধ্যমগ্রামের পঞ্চানন সরকার বলেন, এই ধরণের অবরোধ আর আন্দোলনের কারণে বারবার সাধারণ মানুষ হায়রানির শিকার হয় । মানুষকে সমস্যায় ফেলে আন্দোলন কোন ধরণের সমস্যার সমাধান করতে পারেনা । অন্যদিকে রেল যাত্রী, দুর্গাপুরের বাসিন্দা, প্রদ্যুৎ ঘোষ আন্দোলনকারীদের পাশে থেকে তাঁদের ন্যাহ্য দাবি পূরণে সরকারকে আলোচনার টেবিলে বসার কথা বলেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

