আগ্নেয়াস্ত্র সহ রামনবমীর মিছিলে অংশগ্রহণ করা সুমিতের ছবি ধরা পড়ল বিজেপি নেতার সাথে

।। শান্তনু করন ।।

শিবপুরে হাতে আগ্নেয়াস্ত্র সহ রামনবমীর মিছিলে অংশগ্রহণ নিয়ে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে বিহারের মুঙ্গের থেকেl । গ্রেফতার হওয়া সেই সুমিত সাউ-এর ছবি ধরা পড়েছে বিজেপি নেতার সাথে । সেই ছবি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ট্যুইট করা হয়েছে ।

ভারতীয় যুব মোর্চার হাওড়া জেলা সদরের প্রাক্তন সভাপতি ওমপ্রকাশ সিং এই ছবি নিয়ে প্রতিক্রিয়ায় বলেন, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে অনেকেই বিজেপি-র দিকে ঝুঁকেছিল । কেউ তার সঙ্গে ছবি তুলতেই পারেন । কিন্তু পরে অনেকেই বিজেপির সঙ্গ ছেড়ে দেয় । সেরকমই এই অভিযুক্তর এখন তৃণমূলের সঙ্গে যোগ ।

তিনি এও বলেন, ওই অভিযুক্তর বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে । এটা যেমন একটা দিক, তেমনই যারা মিছিলে পাথর ছুঁড়ে অশান্তি পাকালো, তাদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? সেই প্রশ্নও তিনি তুললেন ।

প্রসঙ্গত মিছিলের এই আগ্নেয়াস্ত্র সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube