দুয়ারে সরকার শিবিরে হামলা । অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে!

।। হীরক রায় ।।

তুফানগঞ্জ: দুয়ারে সরকারে আবেদন করেও কোনও কাজ না হওয়ায় দুয়ারে সরকার শিবিরের ব্যানার পোস্টার সমেত সরকারি নথিপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে । ঘটনায় শাসক ও বিরোধী তরজা তুঙ্গে । ঘটনাটি ঘটেছে বুধবার, তুফানগঞ্জ থানার অন্তর্গত, ধলপল-১ গ্রাম পঞ্চায়েতে ।

উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ ও তুফানগঞ্জ ১ নং ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক । জানা যায়, তুফানগঞ্জ-১ ব্লক প্রশাসনের উদ্যোগে ধলপল বাজারে বসে দুয়ারে সরকার শিবির ।পাশাপাশি ওই গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর বুথেও টেবিল চেয়ার নিয়ে দুয়ারে সরকারের শিবির খোলা হয় ।

এলাকার রাস্তাঘাট বেহাল, দুয়ারে সরকারে আবেদন করেও কোনও কাজ না হওয়ায় শিবিরে ব্যানার পোস্টার ও সরকারি নথিপত্র ছিড়ে ফেলার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube