চলছে আদিবাসী কুড়মি সমাজের আন্দোলন । আর সেই আন্দোলন এখনই প্রত্যাহার করা হচ্ছে না । জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে বৈঠক শেষে জানালেন কুড়মি সমাজের নেতৃত্ব ।
বৈঠক হল তবে সমাধান হল না কিছুই । জেলাশাসক খুরশিদ আলী কাদেরী এবং এসপি ধৃতিমান সরকার জানান আন্দোলনকারিদের সাথে আলোচনা হয়েছে। তাঁদের অনুরোধ করা হয়েছে রামজান মাস চলছে, সাথে মনসা পুজো ফলে মানুষের সমস্যা হচ্ছে। ওঁরা তাদের কমিটির সাথে কথা বলে জানাবেন তবেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
যদিও আদিবাসী কুড়মি সমাজের নেতৃত্ব কমলেশ মাহাত ও কুড়মি সমাজের নেতা রাজেশ মাহাত উভয় জানান সরকারকে সিআরআই রিপোর্ট সংশোধন করে পাঠাতে হবে, তবেই সমস্যার সমাধান হবে। তাঁরা উচ্চ নেতৃত্বকে সব জানাবেন। তবে সমস্ত দায় সরকারের উপরেই চাপিয়েছেন কুড়মি নেতারা।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

