গুজরাতে ধৃত পাকিস্তানের এক ব্যক্তি

।। স্বর্ণালী মান্না ।।

মঙ্গলবার গুজরাতের বানস্কাঠা জেলা থেকে এক সন্দেহভাজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করলো বিএসএফ । তাদের দাবি, ধৃত ব্যক্তি পাকিস্তানের সিন্ধ অঞ্চলের বাসিন্দা, তার নাম দয়া রাম ।

বিএসএফের জওয়ানরা তাঁকে সীমান্ত পার করতে দেখে আটক করে ।এর পর তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হয় ।

এমন ঘটনা আগেও ঘটেছে বলে সুত্রের খবর ।আগেও সীমান্ত পার করে ভারতে আসার চেষ্টায় এক ব্যক্তিকে গুলি করে দেওয়া হয় বলেও জানা গেছে । পাকিস্তান রেঞ্জার্স মৃতদেহটি নিতে অস্বীকারও করে । ঘটনাটি ঘটে রাজস্থানের গঙ্গানগরের হরমুখ চেকপোস্টের কাছে ।

গত বছর জম্মুতে, পাকিস্তান থেকে মাদক পাচার করতে আসা এক ব্যাক্তিকে গুলি করে দেওয়া হয় বলে সুত্রের দাবি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube