অবশেষে ধৃত কেরলের অগ্নিকাণ্ডের মূল অভিযুক্ত

।। স্বর্ণালী মান্না ।।

কেরলে ট্রেনের যাত্রীদের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় মহারাষ্ট্র থেক ধৃত অভিযুক্ত । মহারাষ্ট্রের অ্যান্টি টেররিজম স্কোয়াড, শাহরুখ সইফি নামক ওই ব্যক্তিকে আটকে করে তুলে দেয় কেরল পুলিশের হাতে ।

মহারাষ্ট্রের রত্নগিরির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই অভিযুক্ত । তাঁকে কেরলের এটিএসের হাতে তুলে দেওয়া হবে বলে দাবি সুত্রের । রেল্মন্ত্রী অশ্বিনী বৈষ্ণৌ জানিয়েছেন পুলিশ, এনআইএ ও আরপিএফের যৌথ উদ্যোগে এই কাজটি সফল হয়েছে ।

রবিবার রাতে আলাপুঝা-কান্নুর এক্সেকিউটিভ এক্সপ্রেসে ৯ জন যাত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । এছাড়াও, এলাথুর স্টেশনের কাছে, রেল লাইনের ধারে একটি শিশু সমেত এক মহিলা ও একজন পুরুষের দেহ উদ্ধার করা হয় ।

পুলিশের অনুমান, আগুন লাগার ঘটনাটি প্রতক্ষ করার পরই তারা ভয় পেয়ে ট্রেন থেকে ঝাঁপ দেয় ।তাতেই মৃত্যু হয় বলে অনুমান করা হচ্ছে ।

কেরলের পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে ।তারা ট্রেনের কোচের ফরেনসিক পরীক্ষা করে ও নমুনা সংগ্রহ করে । এছাড়াও, সন্দেহভাজন ব্যক্তির একটি স্কেচও দেশের অন্যান্য থানায় পাঠিয়ে দেওয়া হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube