।। স্বর্ণালী মান্না ।।
তিন দিনের সফরে সোমবার ভারতে এলেন ভুটানের রাজা জিগ্মে খেসার ওয়াংচুক । বিমান বন্দরে তাঁকে স্বাগত জানাতে গিয়েছিলেন এদেশের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর । টুইট করে জয়শঙ্কর জানান ওয়াংচুকের এই ভারত-সফর দু-দেশের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে ।
জিগ্মে খেসার ওয়াংচুকের সাথে আসেন সেই দেশের বিদেশমন্ত্রী ও ঊর্ধ্বতন আধিকারিকরা ।তিন দিনের এই সফরে ওয়াংচুক দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মূরমুর সঙ্গে ।
ভুটানের অতিথিদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি জানান ভারতের কাছে দু-দেশের মধ্যে এই সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ । এর পাশাপাশি তিনি জানা এই বছর ভুটান “লীস্ট ডেভেলপড কান্ট্রিজ”-এর তালিকা থেকে বেরোতে সক্ষম হবে । ২০৩৪ এর মধ্যে শুরু হবে তাদের “হাই ইনকাম ইকনমির” দিকে যাত্রা ।
করোনার সময় ভারতে সর্বপ্রথম ভুটানকে সাহায্য করেছিল । সময় মতো পাঠিয়ে দিয়েছিল চিকিৎসার সরঞ্জাম । এর পাশাপাশি ভারতে তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনও ভুটানে পাঠিয়েছিল ভারত । এছাড়াও বানিজ্যিক ক্ষেত্রেও ভারতের সাথে ভুটানের সুসম্পর্ক রয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

