।। অনিমেষ প্রামাণিক ।।
মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন রাতের অন্ধকারে ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়ে প্রশাসনের কর্তারা ।ঘটনাটি ঘটেছে রামনগর বিধানসভার সটিলাপুর অঞ্চলে ।
জানা গেছে দুয়ারে সরকার ও জনসংযোগ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী যেতে পারেন ওই এলাকায় । তাই রাতের অন্ধকারে বিডিও অফিসের আধিকারিকরা রাতারাতি রাস্তা মেরামতের কাজে গ্রামের ভেতর ঢুকেছিল ।
কিন্তু দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা ব্যবহারকারী গ্রামের মানুষ তাদের ঘিরে ধরে । প্রবল বিক্ষোভে ফেটে পড়েন তারা । অবশেষে এলাকা ছাড়তে বাধ্য হন সরকারি অফিসাররা । বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

