।। বিশ্বজিৎ ঘোষ ।।
পশ্চিম বর্ধমান:শক্তিগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় কয়লা মাফিয়া রাজু ঝাঁ-র । রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ থেকে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিজেপি নেতা লক্ষণ ঘড়ুই ।
বিজেপি নেতৃত্বের প্রশ্নের জবাবে রবিবার দুর্গাপুর থেকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “অন্যায় অনেক লোক করান অনেক লোক করাতে সহায়তা করে। এইসব লোককে যারা প্রশ্রয় দেয় তারা জীবনকে সংকটে ফেলে দেয়। অনুসন্ধান চলছে তথ্য উঠে আসবে”।
ল্যাংচা হাবের উন্নয়ন নিয়ে যখন তৎপর রাজ্য সরকার তখনই ল্যাংচা হাব এলাকায় গুলি কাণ্ডের ঘটনায় প্রশ্ন তুলছে বিরোধীরা। এ বিষয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “গুলি কাণ্ডের ঘটনায় ল্যাংচা হাবকে জুড়ে দেওয়া কোন যুক্তির মধ্যে পড়ে না” । তাহলে যারা সব সময় ভালো কাজের বিরোধিতা করে তারাই ল্যাংচা হাবের বিরোধিতার জন্য এই কাজে সহায়তা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি । তবে ঘটনার দ্রুত কিনারা হবে বলেও দাবি করেন মন্ত্রী ।
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই দাবি করেন, রাজু ঝাঁ সিবিআই এর হাতে গ্রেফতারের পর থেকে কোন যোগাযোগ ছিল না দলের । তবে জাতীয় সড়কের ধারে গুলিতে মৃত্যু নিয়ে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
এদিকে গতকাল রাজু ঝার সঙ্গী ছিলেন ব্রতিন মুখোপাধ্যায়। তার আদিবাড়ি অন্ডালের দক্ষিণখন্ডে। গতকাল সন্ধ্যার ঘটনায় আহত হন ব্রতিনও । ঘটনার পর থেকে তার গ্রামের বাড়ির এলাকাও থমথমে । বিভিন্ন অনুষ্ঠান ও মাঝেমধ্যে অন্ডালের দক্ষিণখন্ডের বাড়িতে গেলেও তিনি বর্তমানে দুর্গাপুরের বাসিন্দা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

