পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কুড়মী সমাজের ডাকে আজ সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ শুরু হল ।
একাধিক দাবি নিয়ে জাতীয় সড়ক অবরোধ শুরু করলো কুড়মী সমাজ । তাদের দাবি, কুড়মী সমাজকে তপশিলি জাতির অন্তর্ভুক্ত করা হোক । এর পাশাপাশি কুরবালী ভাষাকে অষ্টম তপশিলি ভুক্ত করার দাবি জানান তারা ।
রাজ্য সরকার কেন্দ্রকে অবিলম্বে সিআরআই রিপোর্ট পাঠাক, এমন দাবি জানান কুড়মী সমাজের মানুষ ।তাই, আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত, খেমাশুলি ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা ।
প্রসঙ্গত, তাদের দাবি যদি না মানা হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করে রাখবে বলে জানিয়েছেন কুড়মী সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

