হিলি-তুরা করিডর

বাংলাদেশের ভেতর দিয়ে করিডর চালু হলে মাত্র ২ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে মেঘালয়ে । এরাজ্যের হিলি থেকে মেঘালয়ের তুরা পর্যন্ত এই করিডর নিয়ে আন্দোলন বহুদিনের । “জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডর” এর মাধ্যমে দুই বাংলার মানুষ একযোগে এই আন্দোলন চালিয়ে আসছেন ।

গতকাল হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ও স্থলবন্দর পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার মনোজ কুমার । এপার থেকে চার সদস্যের প্রতিনিধি দল সহকারী হাইকমিশনারের সাথে বৈঠকের লক্ষ্যে ভারত থেকে বাংলাদেশে যান ।

বাংলাদেশের হাকিমপুর ডাকবাংলোর সভাকক্ষে আয়োজিত সেই বৈঠকে জয়েন্ট মুভমেন্ট কমিটির ভারত ও বাংলাদেশ, দুই তরফের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন । কমিটির তরফে হিলি-তুরা করিডর দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সহকারী হাইকমিশনার জয়েন্ট মুভমেন্ট কমিটির প্রতিনিধিদের সাথে দীর্ঘক্ষন বৈঠক করেন । করিডরের পাশাপাশি বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতা ও উত্তরপূর্ব ভারতের মধ্যে রেল যোগাযোগ দ্রুত চালুর ব্যাপারেও স্মারকলিপি দেওয়া হয় ।

এ রাজ্য থেকে পথে মেঘালয় পাড়ি দিতে সময় লাগে প্রায় দুই দিন । দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে বাংলাদেশের ভেতর দিয়ে মেঘালয়ের তুরা পর্যন্ত করিডর চালু হলে সেই পথের দূরত্ব কমে হবে মাত্র ২ ঘন্টা । সাধারণ মানুষ থেকে শুরু করে দুই দেশের জনপ্রতিনিধি সকলেরই দাবী দ্রুত বাস্তবায়িত হউক এই প্রকল্পটি ।

২০২০ সালের ১৭ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ, ভারতের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনার মধ্যে ভার্চুয়াল মিটিংএ হয় । গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে অন্যতম ছিল হিলি-তুরা ভায়া বাংলাদেশ করিডর । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই করিডর সম্পর্কে এগোনোর ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন ।

জয়েন্ট মুভমেন্ট কমিটির প্রস্তাবিত এই করিডরটি চালুর ব্যাপারে সার্ভে ও প্রোজেক্ট রিপোর্ট তৈরীর টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে । করিডরটি বাস্তবায়িত হলে শুধু পশ্চিমবঙ্গ ও মেঘালয়ই নয়, ভারত ও বাংলাদেশ, দুই দেশেরই যোগাযোগ ও সাংস্কৃতিক মেলবন্ধনের পাশাপাশি সৌভাতৃত্ব আরও সুদৃঢ় হবে বলে দাবি সকলের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube